রহস্যময় কিছু ভবিষ্যদ্বাণী যা ইতিহাসে আজও স্বাক্ষী হয়ে আছে !
ভবিষ্যদ্বনী নিয়ে আমাদের কৌতুহলের যেন অন্ত নেই। আর ভবিষ্যদ্বনী যদি বাস্তবে মিলে যায় তাহলে তো বিশ্বজুড়ে তোলপাড় অবস্থা। তেমনই কিছু রহস্যময় ভবিষ্যদ্বাণী নিয়ে আজকের আয়োজন। মানব সভ্যতায় এমন অনেক ভবিষ্যদ্বনী রয়েছে যা পরবর্তিতে পুরোপুরি বাস্তবে মিলে যায়। এই রহস্যময় ভবিষ্যদ্বাণী এর রহস্য আজপর্যন্ত খুজে বের করা সম্ভব হয়নি। চলুন তাহলে জেনে নেওয়া যাক তেমন কিছু ঘটনা-
০১। টাইটানিকের সলিল সমাধি :
১৯ শতকের সাহিত্যিক মর্গ্যান রবার্টসন মূলত ছোট গল্পের রচয়িতা হিসেবে পরিচিতি লাভ করেন। তার বেশির ভাগ লেখনীই মাঝারি মানের। একমাত্র ব্যতিক্রম উপন্যাস ‘ফিউটিলিটি, অর দ্য রেক অফ দ্য টাইটান’। এই কাহিনীতে বিশ্বের সর্ববৃহত্ ট্রিপল-স্ক্রু প্রপেলার বিশিষ্ট জাহাজ উত্তর আটলান্টিকে মহাসাগরে হিমশৈলে ধাক্কা মেরে ২৫০০ যাত্রীসহ ডুবে যায়। আশ্চর্যের বিষয়, উপন্যাস প্রকাশের ১৪ বছর পর আটলান্টিক মহাসাগরের উত্তরে একইভাবে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় বিশাল যাত্রীজাহাজ আরএমএস টাইটানিক।
০২। হিটলারের জন্মের পূর্বাভাস :
১৫৫৫ সালে পৃথিবীর ইতিহাসে নৃশংসতম একনায়ক অ্যাডল্ফ হিটলারের উত্থানের ভবিষ্যদ্বাণী করেছিলেন ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামু। নাত্সি শাসকের জন্ম বৃত্তান্ত ও নিষ্ঠুরতার কথা বলতে গিয়ে তিনি লিখেছিলেন, পশ্চিম ইউরোপের এক শিশু যে দরিদ্র ঘরে জন্ম নেবে এবং তার কথার মোহে আবিষ্ট হবে বহু মানুষ। এমনকি সেই শিশুর নামও লিখে গেছেন নস্ত্রাদামু। তবে হিটলারের পরিবর্তে তিনি উল্লেখ করেছিলেন ‘হিসটার’।
০৩। হিরোশিমা-নাগাসাকির বিস্ফোরণ :
১৯১৪ সালে তার ‘দ্য ওয়ার্ল্ড সেট ফ্রি’ উপন্যাসে মানব ইতিহাসের ভয়ঙ্করতম সর্বনাশের কথা লিখে গেছেন সাহিত্যিক এইচ জি ওয়েলস। ঘটনার ৩০ বছর আগেই অ্যাটমিক বোমার আঘাতে গণহত্যার পূর্বাভাস করেছিলেন তিনি। তিনি এ-ও জানিয়েছিলেন, বিস্ফোরণের বহু বছর পরেও এই দুই জনপদ বাসযোগ্য হবে না।
০৪। ওকলাহোমা শহরে বোমা বিস্ফোরণ :
আমেরিকার আধ্যাত্মিক মিডিয়াম ট্যানা হয় দাবি করেছিলেন, অশরীরী আত্মারা তাকে অদূর ভবিষ্যতের বহু ঘটনার কথা জানিয়ে যান। বিদেহী আত্মাদের নিজের চোখে দেখতে পান বলেও দাবি করেন তিনি। ১৯৯৫ সালের এক লাইভ রেডিও অনুষ্ঠানে তিনি জানান, ওকলাহোমা শহরের এক বাড়িতে বিধ্বংসী বোমা বিস্ফোরণ ঘটাবে জঙ্গিরা। ঠিক ৯০ মিনিট পর প্রচণ্ড বিস্ফোরণে চুরমার হয়ে যায় ওকলাহোমার অ্যালপ্রেড পি মুরাহ ফেডেরাল বিল্ডিং। ঘটনার হোতা টিমথি ম্যাকভেই ও তার সঙ্গীরা পরে গ্রেপ্তার হয়।
০৫। অগ্নুত্পাত, সুনামি এবং হারিকেন ক্যাটরিনা ঘটনার :
বেশকিছু দিন আগে ভারত মহাসাগরে আগ্নেয়গিরির উদ্গীরণ এবং সুমাত্রা ও ইন্দোনেশিয়া উপকূলে আছড়ে পড়া ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন পামার। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রা, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ বিশ্বের ১৪টি দেশে সুনামির তাণ্ডবে প্রাণ হারান ২,৩০,০০০ মানুষ। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র সম্ভারের পূর্বাভাসও করেছিলেন তিনি। তবে ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার পরেই জনপ্রিয় হন পামার।
০৬। নিজের হত্যাকাণ্ডের কথা আগাম জেনেছিলেন লিঙ্কন :
আঁততায়ীর গুলিতে মৃত্যুর দুই সপ্তাহ আগে হত্যাকাণ্ডের গোটা দৃশ্য স্বপ্নে দেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ গৃহযুদ্ধের আবহে প্রাত্যহিক মানসিক চাপে থাকা প্রেসিডেন্টের পক্ষে দুঃস্বপ্ন দেখা অস্বাভাবিক না হলেও ঘটনাটি বিস্ময় উদ্রেক করে। ঘুম থেকে উঠে তিনি জানিয়েছিলেন, স্বপ্নে নিজেকে একটি সিঁড়ি দিয়ে নামতে দেখেন। চারিদিকে মৃত্যুকালীন নীরবতা বিরাজ করছিল। শুধু কোথাও কারো ফুঁপিয়ে কান্নার শব্দ ভেসে এসেছিল বলেও তিনি জানান।

No comments:
Post a Comment